মালদা

মাতা-পিতাকে বাল্যকাল থেকে শ্রদ্ধার মধ্য দিয়ে "মাতৃ-পিতৃ পুজন" কার্যক্রমের আয়োজন করল পুরাতন মালদার বিবেকানন্দ শিশু মন্দির বিদ্যালয়

বর্তমানে টেলিভিশন-ইন্টারনেটের দৌলতে সারা বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয়। এই গ্লোবাল যুগে বিভিন্ন ক্ষেত্রে যেমন উন্নতি হচ্ছে, ঠিক অপর দিকে আধুনিকতার দোহায় দিয়ে আমাদের সভ্যতা সংস্কৃতির বিনাশ ঘটছে। তাই আজ বৃদ্ধ বাবা-মাকে বাস করতে হয় একাকী বা বৃদ্ধাশ্রমে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জেন এই পরিস্থিতিতে না পরে, তার জন্য এই "মাতৃ-পিতৃ পুজন" কার্যক্রমের আয়োজন।  এই কারণে মাতা-পিতাকে বাল্যকাল থেকে শ্রদ্ধা-ভক্তি জাগিয়ে তলার চেষ্টায় পুরাতন মালদার মঙ্গলবাড়িতে বিদ্যাভারতী ও অখিলভারতি উত্তরবঙ্গের বিবেকানন্দ শিশু মন্দির বিদ্যালয়ের পক্ষ থেকে "মাতৃ-পিতৃ-পুজন" কার্যক্রমের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাভারতী ও অখিলভারতি সংগঠনের সভাপতি বিজয় গণেশ কুল্কারনি, বর্তমান সংবাদপত্রের প্রাক্তন সম্পাদক সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া সহ অভিভাবকেরা। ছাত্র-ছাত্রীদের দ্বারা অভিভাবকদের পূজিত করে এই অনুষ্ঠানের উৎযাপন হয়।
           বিদ্যাল্যের শিক্ষক জানান, আজ "মাতৃ-পিতৃ পুজন" কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মা-বাবার প্রতি সন্তানদের শ্রদ্ধা-ভক্তি জাগিয়ে তলার চেষ্টা করা হচ্ছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4OAk_QGy5lI