মালদা

এই প্রথম বার মালদায় অনুষ্ঠিত হল হেরিটেজ কুইজ মালদা ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন

লায়ন্স ক্লাব অফ মালদা অপরাজিত এবং লায়ন্স ক্লাব অফ মালদা অপরাজিত গ্রেটার এর উদ্যোগে মালদা জেলায় এই প্রথমবার অনুষ্ঠিত হল হেরিটেজ কুইজ মালদা ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন ২০১৭। আজ এই অনুষ্ঠানের আয়জন করা হয় মালদা টাউন হলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মালদা জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সদস্য ডঃ ডি পি রায় সহ আরও অনেকে।

            ওই সংস্থার এক সদস্যা জানান, এই কুইজ কম্পিটিশন এর মুল উদ্দেশ্য হল ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিকে ছাত্র ছাত্রীদের মধ্যে তুলে ধরা। ইন্টেচ এর পরিচালনায় প্রায় চার বছর ধরে এই কুইজ কম্পিটিশন হয়ে আসছে বিভিন্ন জায়গায়।কিন্তু এবার প্রথম মালদায় আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় সপ্তম ও দশম শ্রেণীর মোট ১০ টি স্কুলের ৭৫ থেকে ৮০ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করেছে।