দুই ব্যক্তির গণপিটুনীতে মৃত্যু। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরে। মৃত ব্যাক্তির নাম ছোট সাদিকুল শেখ ও তার ভাই সাফিকুল শেখ। বাবা খোকা শেখ বাড়ি সুজাপুর চাঁদপাড়া। জানা গিয়েছে, গতকাল এলাকায় একটি জালসা চলছিল সেখানে। ছোট সাদিকুল শেখ ও তার ভাই সাফিকুল শেখ এসে উপস্থিত হয় এবং জালসা চলাকালীন সেখানে তারা দুই ভায়ের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। বচসাচলাকালীন ছোট সাদিকুল ৩ টি গুলি চালায় এবং গালিগালাজ করে। এরপর স্থানীয়রা ক্ষোভে তাদের দুই ভাইকে লাঠি কোদাল দিয়ে গনপিটুনি দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভায়ের। এরপর ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাপাতালে পাঠায়।
মৃত দুই যুবক এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। এলাকার কোয়াক ডাক্তার খুনের মামলায় গতকাল জামিনে ছাড়া পেউএ বাড়ি আসে। এরপরেই এই ঘটনা। এই ঘটনার জেরে আজ সকালে স্থানীয়রা এলাকায় থাকা ছোট ছোট পানের দোকান ও দুষ্কৃতীদের বাড়িতে ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। জানা গিয়েছে এলাকার কিছু কিছু পানের দোকানে ড্রাগস ও নেশা জাতীয় জিনিস বিক্রি হয় যা খেয়ে ছোট থেকে বড় সকলেই নেশা গ্রস্থ হয়ে পরছে। তাই সেই সমস্ত মাদক দ্রব্য বিক্রি বন্ধে জন্য তারা অগ্নি সংযোগ করে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রচুর পুলিশ মতায়ন করা হয়েছে এলাকায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4xK09kteQvE