দক্ষিনদিনাজপুর

দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার জোরদীঘি এলাকায় জলে ডুবে মৃত্যু হল৭ বছরের শিশুর

জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার জোরদীঘি এলাকায়। মৃত শিশুর নাম সূর্য সাহা (৭), বাবা সুব্রত সাহা। জানা গেছে, বুধবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সূর্য। সন্ধ্যে হয়ে গেলেও বাড়িতে না আসায় তার পরিবার খোঁজা-খুঁজি শুরু করে। খেলার জায়গা থেকে কিছুটা দূরে একটি পুকুরের পাশে তার জুতো দেখতে পাওয়া যায়। তারপর সন্দেহ হওয়ায় সন্ধ্যেবেলায় ওই পুকুরে জাল ফেলে তার দেহ উদ্ধার করে দ্রুত রসিদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের পাঠায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া। 

        স্থানীয় এলাকাবাসী গুপিনাথ কুণ্ডু জানিয়েছেন, বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সূর্যকে।  সন্দেহ হওয়ায় পার্শ্ববর্তী একটি পুকুরে জাল ফেলে তার দেহ উদ্ধার করা হয়। তারপর বংশীহারী থানায় খবর দেওয়া হয় বলে জানান তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/oCqxa3xJjTE