মালদা

জাল নোট সহ দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় নওদা যদুপুর স্ট্যান্ড এলাকায়। সেখানে নাকা চেকিং করার সময় দুই যুবককে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় কুড়ি হাজার টাকার জাল নোট। সেই সঙ্গে একটি চোরাই বাইক উদ্ধার করা হয়। ধৃতদের এদিন মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/CdbX_OkWw-k