কালিয়ায়চক ১ নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সুজাপুর গার্লস হাই স্কুলের মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় একটি নির্বাচনী সভা। সামনে পঞ্চায়েত নির্বাচন ও বিভিন্ন কলেজ গুলিতে নির্বাচনকে সামনে রেখে মুলত এই সভার আয়োজন করা হয়। এদিন এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু নাসের খান চৌধুরী, তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অম্লান ভাদুরি, তৃণমূল ছাত্রনেতা প্রসেঞ্জিত দাস। এছাড়াও তৃণমূল ছাত্র সভাপতি তৌসিফ আহমেদ, হাজি কেতাবুদ্দিন ও সোহেল বিশ্বাস সহ আরও অনেকে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও বিভিন্ন সংগঠনগুলি একত্রিত হয়ে কাজ করার উদ্দেশ্যে মূলত এই সভার আয়োজন করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/m1KuZVM4Ouc
মালদা