শুক্রবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম সাদ্দাম হোসেন(২৬)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের বংশীহারি। জানা যায় সাদ্দাম হোসেন রাতে মালদা থেকে গাজোলের দিকে যাচ্ছিল মোটরবাইক করে। যাওয়ার সময় গাজোলের রেস্ট্রি অফিসের সামনে মালদা বালুরঘাট রাজ্য সড়কে সে একটি দশ চাকার লড়িকে ওভারটেক করতে গিয়ে সেই লড়ির সাথে তার ধাক্কা লাগে। মোটরবাইক নিয়ে ছিটকে পরে যায় সে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তড়িঘড়ি আহতকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে জানা যায় ওই যুবকের কোমর, হাত, পা ভেঙে গেছে এবং সমস্ত শরীরে সে আঘাত পেয়েছে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানন্তর করা হয়। গাজোল থেকে মালদা নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় ওই যুবকের।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/SFMT9beaeVk
মালদা