গোপোন সুত্রে খবরের ভিত্তিতে বুধবার রাতে এক যুবককে অত্যাধুনিক সেভেন এম এম পিস্তল ও ৫ রাউন্ড তাজা কার্তুজের সাথে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ। জানাগেছে হেমতাবাদ বাজারের সংলগ্ন এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র সহ ঘুরছে গোপন সুত্রে খবর আসে হেমতাবাদ থানার পুলিশের কাছে। বুধবার রাতে ঘন কুয়াশা থাকা সত্তেও পুলিশ ওই যুবক কে আটক করে স্থানীয় একটি সোনার দোকানের সামনে থেকে। তার তল্লাশি চালিয়ে তার কাছে ওই আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। ধৃত ওই যুবকের নাম বিশ্বনাথ বিশ্বাস ওরফে (মুন্না)। বাড়ি রায়গঞ্জ থানার সুদর্শনপুর এলাকায়। বৃহস্পতিবার ওই যুবক কে রায়গঞ্জ আদালতে পাঠানোর পাশাপাশি তার তিন দিনের পুলিশি হেপাজতে নেওয়ার জন্য আবেদন করছে পুলিশ। কেন মুন্না ওই এলাকায় এসেছিল সেটাই পুলিশের কাছে বড় প্রশ্ন। বুধবারই হেমতাবাদ থানায় ওসি পদে যোগদান করেন বিশ্বনাথ মিত্র। তার এই সাফল্যে খুশি হেমতাবাদ বাসী।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/iql1nV-sLTE
উত্তরদিনাজপুর