মালদা

গরু পাচারকারী না ইট ভাটার শ্রমিক ? কাকে গুলি করে হত্যা করল বি.এস.এফ. এর ৩৬ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানরা।

গোরু পাচারকে ঘিরে খণ্ড যুদ্ধ পাচারকারীদের। মৃত এক পাচারকারী। ঘটনায় গুরুত্বর ভাবে আহত হয়েছে এক বি.এস.এফ. জাওয়ান। মালদার বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তে সোভাপুর বিওপি ঘটনা। সোমবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
    অন্যদিকে মৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে মৃত আনসারুল হক ইট ভাটায় শ্রমিকের কাজ করত। প্রতিদিনের মত সোমবার ভোরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আনসারুল। কাজে যাবার সময় রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন করেছে বি.এস.এফ. জাওয়ানরা বলে দাবি মৃত আনসারুল হক এর পরিবারের। 

    বি.এস.এফ. সুত্রে জানা গেছে, মালদার বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তে সোভাপুর বিওপি ২০ থেকে ২৫ জনের একটি পাচারকারীর দল তারকাটা কেটে বাংলাদেশে গোরু পাচার করছিলো। বিষয়টি নজরে আসে কর্মরত ৩৬ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানদের। তারা গোরু পাচারে বাধা দিলে পাচারকারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে বি.এস.এফ. ৩৬ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানদের উপর ঝাপিয়ে পরে বলে অভিযোগ। এরপর প্রান বাঁচাতে বাধ্য হয়ে গুলি চালায় বি.এস.এফ. এর জাওয়ানরা। এবং বি.এস.এফ. এর চালানো গুলিতে মৃত্যু হয় আনসারুল হক নামে এক পাচারকারীর। মৃত আনসারুল হক এর বাড়ি বৈষ্ণবনগর থানার পারদেওয়নাপুর সোভাপুরে পারবৈদ্যনাথপুর এলাকায়। জানা গেছে এই ঘটনাই এক বি.এস.এফ. জাওয়ান আহত হয়েছে। সোমবার সকালে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। ঘটনার তদন্তের দাবি তুলেছে মৃত আনসারুল এর পরিবার।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/kc-Wx7Nc7MA