মালদা

অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে গাজোলে বিজেপির কর্মী সম্মেলন ও মিছিল

অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে গাজলের ময়না হাইস্কুল প্রাঙ্গণে বিজেপির কর্মী সম্মেলন করা হয়। সবশেষে ময়না বাজারে এক বিরাট মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির মালদা জেলার সহ সভাপতি গোবিন্দ মণ্ডল, সাধারন
সম্পাদক মানবেন্দ্র কুমার চক্রবর্তী, গাজল ব্লকের বিজেপি নেতা ঠাকুর দাস সরকার, গোষ্ঠবিহারী তরফদার প্রমুখ। সভা শেষে ময়না বাজারে ও জাতীয়
সড়কের এক বিশাল মিছিল করা হয়। মিছিলে প্রচুর লোকের সমাগম হয়। আজ এই সম্মেলনে মহিলা পুরুষ সকলেই পা মেলান। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Erc11wigxHg