বাউল গান শুনে বাড়ি ফেরার পথে মোটরবাইক দুর্ঘটনায় আহত তিন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার জাজোইল এলাকায়।
জানাযায়, আহতদের নাম দেবেন রায়(৬০),সহিদ রায়(৩০) এবং নিতাই রায়(২৭)। তাদের বাড়ি হবিবপুর থানার আগ্রা গ্রাম পঞ্চায়েতের হরিশচন্দ্রপুর গ্রামে। এদিন তিনজন একটি মোটরবাইকে চেপে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে গোপালপুরে যায় বাউল গান শুনতে। সেখানে কালী পূজা উপলক্ষে চলছিলো অনুষ্ঠান। গান শুনে ভোররাতে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে বাড়ি তৈরির পাথর ফেলে রাখার কারনে দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। তবে বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিলোনা। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে ভরতি করে পরিজনেরা। পরে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।এদের মধ্যে দেবেন রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ঘটনার তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ZO0BxJqhvX0