রবিবার ছিল বর্ষ প্রতিপদা অর্থাৎ হিন্দু নববর্ষ। আর এই দিনটিকে সামনে রেখে এদিন রাষ্ট্রীয় সেবিকা সমিতির মালদা শাখার উদ্যোগে এক র্যালী বের হয়। র্যালিটি পুড়াটুলি বাঁধ রোড এলাকার বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় থেকে বেড় হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। র্যালিতে মালদা শহরের পাশাপাশি আশেপাশের এলাকার মহিলা থেকে যুবতীরা অংশ গ্রহণ করে। এবিষয়ে রাষ্ট্রীয় সেবিকা সমিতির মালদা শাখার এক সদস্যা জানান, এই দিনটি হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্য রয়েছে। সেই সঙ্গে এই দিনটি হিন্দু নববর্ষের প্রথম দিন। যার কারনে সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিনটি তারা র্যালির মধ্য দিয়ে পালন করলেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/NDAb1BiZZpA