মালদা

ইসলামপুরে রেল লাইনের ধারে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাত মৃতদেহ

রেল লাইনের ধারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া
এলাকায়। মঙ্গলবার সকালে মধ্য বয়স্ক এক ব্যক্তির রক্তাত মৃতদেহ আলুয়াবাড়ি রোড স্টেশন ও গুঞ্জরিয়া স্টেশনের মাঝখানে ডাউন লাইনের পাশে পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেন ইসলামপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইসলামপুর থানার পুলিশ ও জি আর পি। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তারা। তবে কিভাবে ওই মৃতদেহ এই যায়গায় এলো এবং  মৃত্যুর কারনই বা কি তা খতিয়ে দেখছে পুলিশ ও জি আর পি। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা ট্রেন থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে তাকে কেউ ফেলে দিয়েছে নাকি সে পরে গেছে তা নিয়ে রহস্য দানা বেধেছে। ঘটনার তদন্তে পুলিশ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/CdHdg9cEvd0