মালদা

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে চাঁচল সিদ্ধেশ্বরী বিদ্যালয়ে চতুর্থ বার্ষিক সম্মেলন

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চাঁচল চক্রের চতুর্থ বার্ষিক সম্মেলন। এই দিন চাঁচল সিদ্ধেশ্বরী বিদ্যালয়ে আনুষ্ঠানিক সম্মেলন হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি আয়নুল হোক, চাঁচল ১ নং ব্লকের তৃণমূলের সভাপতি সচিদান্দ চক্রবর্তী, এছাড়াও এই চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা। এই সম্মেলনের উদ্দেশ্য পড়ুয়াদের শিক্ষার মান উন্নত করা, তাদের পাশে থাকা, সহযোগিতা করা।

        পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা জেলা সভাপতি মহম্মদ আইনুর হোক জানান, চাঁচল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সংগঠন ২ বছর অন্তর অন্তর হয়ে থাকে, যার আজ চতুর্থ বার্ষিক সম্মেলন করা হয় চাঁচল সিদ্ধেশ্বরী বিদ্যালয়ে। এই সম্মেলনের মধ্য দিয়ে মমতা ব্যানর্জীর আদর্শে বিদ্যালয়ের পড়ুয়াদের শিক্ষার মান উন্নত করা, এর পাশাপাশি তাদের সংগঠনের পক্ষ থেকে সমবেত হয়ে সহযোগিতা করা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/68NFnNyXFEM