বেতন বৃদ্ধির দাবিতে ইংরেজবাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের সাফাই কর্মীদের ধর্মঘট। দীর্ঘদিন ধরে তারা এই ইংরেজবাজার পুরসভার বিভিন্ন ওয়ার্ডের নোংরা আবর্জনা পরিস্কারের কাজ করে আসছেন। বর্তমানে তাদের বেতন রয়েছে ৩৯০০টাকা। বেশকিছু দিন থেকে তারা বেতন বৃদ্ধির দাবি নিয়ে পুর কতৃপক্ষের কাছে গেলে তাদের কে ধাক্কা দিয়ে বেড় করে দেয় বলে অভিযোগ। এরপর তারা আজ সকাল থেকে প্রায় ২০০সাফাই কর্মী কাজ বন্ধ করে দেয়। ফলে শহরের যততত্র নোংরায় ভরে রয়েছে। ফলে অসুবিধায় পরেছে ইংরেজবাজার পুরসভার সাধারন নাগরিক। যদিও পুর কতৃপক্ষের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও এখনো তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ghJPzvZmYdU