উত্তর দিনাজপুর জেলায় শুক্রবার ইটাহারে প্রবিত্র রমজান মাস উপলক্ষে বস্ত্র বিতরন করা হয়। এদিন ইটাহারের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অমল আচার্যের উদ্দোগে বিধায়ক তহবিল থেকে দশ হাজারের বেশি মুসলিম সম্পদাযের দুস্থ মানুষের মধ্যে বস্তু বিতরন করা হয়। ইটাহার ব্লকের 12 টি অঞ্চলের বিভিন্ন এলাকায় শিবিরের মাধ্যমে অঞ্চলের নেতৃত্বদের নিয়ে বস্ত্র বিতরন করেন তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ ইসরাইল, জেলা পরিষদের সদস্য তথা জেলা তৃণমূল যুব গৌতম পাল, জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, ব্লক যুব সভাপতি অশোক দাস, ব্লক সভানেত্রী পম্পা চৌধুরী , তৃণমূল নেতা বিকাশ সরকার সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন ব্লকের বিভিন্ন এলাকার মহিলাদের জন্য শাড়ী, পুরুষদের জন্য লুঙ্গি, বাচ্চা ছেলে মেয়ে দের জামা কাপর দেওয়া হয়। পাশাপাশি এদিনের বস্ত্র বিতরন অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য গৌতম পাল এর ব্যাক্তি গত তহবিলের নিজের পাচঁ অঞ্চলের দুই হাজার দুস্থ মুসলিম মানুষের মধ্যে লুঙ্গি ও শাড়ী বিতরন করেন।যদিও এদিন বিধায়ক অমল আচার্য জেলাই না থাকাই গৌতম পাল বলেন বিধায়ক এর তহবিলের প্রায় দশ হাজার দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরন করা হচ্ছে ব্লকের বিভিন্ন অঞ্চলে শিবিরের মাধ্যমে বিধায়ক অমল আচার্য প্রতিবছর ঈদ উপলক্ষে বস্ত্র বিতরন করে থাকে তাই এবারো দিচ্ছে। পাশাপাশি আমি নিজেও ব্যাক্তি গত ভাবে নিজের এলাকায় বস্ত্র দিচ্ছেন। এবং রমজান মাস ও ঈদের আগাম সুভেচ্ছাও তিনি জানান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।