মালদা

কালিয়াচকের বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পঠন মেলা ও প্রদর্শনী

কালিয়াচক ১ নম্বর ব্লকের কালিয়াচক বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকালে অনুষ্ঠিত হল পঠন মেলা ও প্রদর্শনী। জানা গিয়েছে, ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই পঠনমেলা ও প্রদর্শনীর আয়োজন করে স্কুল কতৃপক্ষ। এই মেলার উদ্বোধন করেন কালিয়াচক ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন সিলামপুর হাসপাতালের ডাক্তার আশরাফুল হক, বিদ্যালয়ের প্রধান সুব্রত কর্মকার, শিক্ষা রত্ন পুরুস্কার প্রাপ্ত তানিয়া রহমত সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে প্রদর্শনীর ভিক্তিতে পুরুস্কৃত করা হয় ছাত্রছাত্রীদের।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/nIeyUrrvMz4