মালদা

প্রেমে বাঁধা, বিষ খেয়ে আত্মহননের চেষ্টা যুগলের

প্রেমে বাঁধা। বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা চালাল যুগল। ঘটনায় মৃত প্রেমিকা শিখা মুদি(১৫)। অসুস্থ প্রেমিক অমৃত বর্মন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকাৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার পাঁচপাড়া গ্রামপঞ্চায়েতের মুশিধাপ গ্রামে। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

          পরিবার সুত্রে জানা গিয়েছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। যত দিন গিয়েছে তা আরো ঘনিষ্ট হয়েছে। এদিকে তাদের সম্পর্ক পরিবারের লোকেরা জানতে পেরে তাদের বকাবকি করে বলে জানা যায়। তাদের ভয় এই ঘটনার পর তাদের সম্পর্ক থেকে আলাদা করে দিতে পারে। এই ভয়ে শনিবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুগল। গ্রামবাসীরা তাদের অসুস্থ অবস্থায় ফাঁকা মাঠ থেকে উদ্ধার করে গাজোল হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা খারাপ থাকায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার সকালে প্রেমিকা শিখা মুদির মৃত্যু হয়। প্রেমিক অমৃত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। এদিকে এই ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

         পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

         এবিষয়ে অমৃত বর্মনের দাদা গৌতম বর্মণ বলেন, ওরা বিয়ে করতে চাইছিল। কিন্তু বয়স হয়নি বলে দুই পরিবার তাদের কথায় রাজী হয়নি। কিন্তু এরই মধ্যে এরা এমন ঘটনা ঘটায়।