মালদা

বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত এক কংগ্রেস সমর্থক

বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত এক কংগ্রেস সমর্থক। উল্লেখ্য মালদা রতুয়া ২ নম্বর ব্লকের চাঁদমনি ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের সগড়া বাজার গ্রামে স্থানীয় এক চায়ের দোকানে বোমাবাজীর ঘটনা ঘটে। এই ঘটনায় ৮ জন কংগ্রেস কর্মী-সমর্থক গুরুতর আহত হয়। গ্রামবাসীরা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেই মতো চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় পঞ্চা মুসাহার নামে এক কংগ্রেস কর্মীর। যদিও বাকি সাতজনের অবস্থা এখনও আশঙ্কাজনক রয়েছে বলে খবর। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। এদিন এই ঘটনায় মৃত ওই কংগ্রেস কর্মী সহ অন্যান্য আহতদের দেখতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাজির হন উত্তর মালদার সাংসদ মৌসম নূর সহ জেলা কংগ্রেস নেতৃত্বের অনেকেই। 

সাক্ষাত শেষে সাংসদ মৌসম নূর অভিযোগ করে বলেন, এই ঘটনা হচ্ছে এলাকার পরিবেশ নষ্ট করা, মানুষকে ভয় দেখানো, নমিনেশন তোলার হুমকি, মানুষ যাতে আতঙ্কে বসবাস করে এই ঘটনা তারই প্রমান।