উল্লেখ্য ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে পুরাতন মালদা সাহাপুর অঞ্চল থেকে তৃণমূলের এক মাত্র প্রার্থী রতন কুমার রায় জয়ী হয়েছিলেন। কিন্তু চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনে ওই প্রার্থী পুনারায় শনিবার নমিনেশন জমা করতে এসে জানতে পারে তাকে এবার পুনরায় প্রার্থী করা হবে না। তার জায়গায় অন্য দল থেকে আসা নেতাকে তার আসনে দাঁড় করাতে চলেছে দল। এই খবর আসতেই ক্ষোভের সৃষ্টি হয় রানিং মেম্বার তথা প্রার্থী রতন কুমার রায় সহ তার সমর্থকদের মনে। এদিন পুরাতন মালদা ব্লক দপ্তরের সামনেই দলের এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন তারা।
ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে রানিং মেম্বার তথা প্রার্থী রতন কুমার রায় অভিযোগ করে বলেন, গত নির্বাচনে সাহাপুর অঞ্চল থেকে তিনি তৃণমূলের এক মাত্র জয়ী প্রার্থী ছিলেন। কিন্তু এবার তাকে দল প্রার্থী করতে চাইছে না। এই নিয়ে তিনি ব্লক সভাপতির কাছে দেখা করতে চাইলে তাকে চেনেই না বলে ব্লক সভাপতি জহর ঘোষ তাকে সাফ জানিয়ে দেন। যার কারণে তিনি গ্রামে সকলের সাথে মিলে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।
যদিও এই বিষয়ে বলতে গিয়ে পুরাতন মালদার ওবজারভার জয়ন্ত চক্রবর্তী জানান, কিছু কিছু প্রার্থীদের জন্য সমস্যা দেখা দিয়েছে তবে তারা দুই পক্ষের সঙ্গে বসে জেলা নেতৃত্বরা সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/3nVf95IQKdo