চিকিৎসাধীন অসুস্থ রুগী গায়েব মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে। ২৪ ঘন্টার পর সেই রুগীর মৃতদেহ পাওয়া গেলো ইংরেজবাজার থানার নিমাইসরাই এলাকার রেললাইনের ধারে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ক্যামেরায় মন্তব্য দিতে না চাইলেও ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানান মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল। জানা গিয়েছে, মৃতের নাম শম্ভু কর্মকার(৩৪)। সে হবিবপুর থানার আইহো গ্রামে কর্মকার পাড়ার বাসিন্দা। মঙ্গলবার পেটের ব্যাথা নিয়ে ভর্তি হন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার সকাল থেকেই
হাসপাতাল থেকে উধাও হয়ে যান তিনি। সারাদিন ধরে অনেক খোঁজাখুজির পরও হদিস পাওয়া যায়নি শম্ভু কর্মকারের। শম্ভুবাবুর পরিবারে স্ত্রী পিঙ্কী কর্মকার সহ এক ছেলে ও মেয়ে রয়েছে। পুরো ঘটনার অভিযোগ জানানো হয়েছে ইংরেজবাজার থানায়। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
এবিষয়ে মৃতের আত্মীয় লিটু মিশ্র জানান, শম্ভু কর্মকার নামে ওই ব্যক্তি পেশায় রং মিস্ত্রী। বেশ কয়েক দিন ধরে পেট ব্যাথায় ভুগছিল সে। এই কারণে গত ৭ই মে তার পরিবার তাকে মালদা মেডিক্যালে ভর্তি করায়। সেই দিন রাতে তার খিদে পেয়েছে বলে তার পরিবারের সদস্যকে বলে। তার পরিবারের সদস্য খাবার নিতে হাসপাতালের ঘর থেকে বাইরে যায়। খাবার নিয়ে ফিরে এসে দেখে শম্ভু সেখানে নেই। তারপর খোঁজাখুঁজি শুরু করে তারা। এর একদিন পরে নিমাইসারা এলাকার রেললাইনে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। তার কাছ থেকে একটি কাগজের টুকরো পাওয়া যায়, যেখানে তার ঠিকানা লেখা ছিল। তারপর তার পরিবারকে খবর দেওয়া হয়। তারপর বুলবুলচণ্ডী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তাদের অভিযোগ উঠেছে হাসপাতালে রুগী নিরাপত্তা কোথায়?
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Bg8ySVIipeY