মালদা

ইংরেজবাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রচার অভিযান

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রচার অভিযান থেকে পিছিয়ে পড়তে চাইছে না কোন দল। যার কারনে জল কাদা ডিঙিয়ে ভোটারদের কাছে পৌছাতে মরিয়া চেষ্টায় ব্যস্ত রয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। কারন হাতে আর মাত্র কয়েক দিন। সেই মতো মঙ্গলবার ইংরেজবাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের ২৭ নম্বর জেলা পরিষদের প্রার্থী অমিতাভ সরকার প্রচার অভিযানে নামেন। এদিন তিনি ও তার দলের সমর্থকরা র‍্যালি করে লক্ষ্মী ঘাট, পিছলী, নাগরা এলাকা পরিক্রমা করেন। সেই সঙ্গে এই সমস্ত এলাকার বেশ কিছু জায়গায় দলীয় সমর্থকদের নিয়ে কর্মী সভা ও বুথ ভিত্তিক আলোচনা করেন।

    এবিষয়ে কংগ্রেস প্রার্থী অমিতাভ সরকার জানান, আমরা এদিন ছোট ছোট বুথ ভিত্তিক আলোচনা চালাচ্ছি। এর মধ্য দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তবে যতই টিভিতে দেখানো হোক না কেন মালদা জেলা বরাবরই কংগ্রেসের শক্ত ঘাটি হিসেবে পরিচিত। এখানে ফুল ফটার কোন সম্ভাবনা নেই বলে তিনি দাবী করেন।