সোমবার সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে গণতন্ত্রের সবচেড়ে বড় উৎসব পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলা সহ অন্যান্য জেলায় ভোর রাত থেকে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। সকাল হতেই আকাশের মুখ ভাড়ি। কিন্তু তাতে কি। আকাশে থাকা কালো মেঘকে উপেক্ষা করেই নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছান ভোটদাতারা। সকাল সকাল শুরু হয় বৃষ্টি। তবু বৃষ্টিকে উপেক্ষা করেও ভোট দান কর্মসূচীতে কোন খামতি রাখেননি ভোটাদাতারা। এদিন আকাশের মূখ ভাড়ি থাকায় ভোটদান কেন্দ্রে ঘনিয়ে আসে অন্ধকার। ফলে বিভিন্ন বুথে মোমবাতি জ্বালিয়ে চলে ভোট পক্রিয়া।
উত্তরদিনাজপুর