মালদা

উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে চাঁচলেও রামচন্দ্রের জন্ম তিথিতে পালন করা হল রামনবমী

সারা দেশ সাথে তাল মিলিয়ে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে চাঁচলেও রামচন্দ্রের জন্ম তিথিতে পালন করা হল রামনবমী উৎসব। সেই মতে রবিবার সকালে মানুষের নিজেদের মধ্যে সাম্প্রদায়িক লড়াই ভুলে সমগ্র জেলার পাশাপাশি চাঁচলে শুরু করে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা ৷ মিছিলে মহিলা, পুরুষ সঙ্গে সামিল হয় কচিকাঁচারাও ৷ কেউ তারা পায়ে হেটে, কেউবা মোটর বাইকে করে এই পরিক্রমা করে। এদিন এই শোভাযাত্রা চাঁচলের শ্যামসুন্দর মন্দির থেকে শুরু করে পুরো এলাকা পরিক্রমা করে আবার এই শ্যামসুন্দর মন্দিরে এসে শোভাযাত্রাটি শেষ করে বলে জানা যায়। রাস্তাঘাট জুড়ে শুধুই গেরুয়া পতাকা হাতে নিয়ে, ট্যাবলো সহকারে, একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পুরো এলাকা পরিক্রমা করা হয় ৷ সবার মূখে একটাই ধ্বনী জয় শ্রী রাম, জয় শ্রী রাম। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/hIuV3ORjYkY