ছেলের জমিতে থাকা ভুট্টা গাছ বাবার গরু খেয়ে ফেলায় ক্ষোভে ছেলে খুন করল বাবাকে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার বারুল গ্রামে। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে। জানা যায়, গতকাল প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির কাছেই মাঠে গিয়েছিলেন করনদিঘীর বারুল গ্রামের বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ উজির মহম্মদ। আচমকাই তার বাড়ির লোক মাঠ থেকে আর্ত চিৎকার শুনতে পেয়ে দৌড়ে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন ওই বৃদ্ধকে। তার মাথায় ও মুখে ধারালো অস্ত্রের আঘাত ছিল। দ্রুত তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সকালে মৃত্যু হয় উজির মহম্মদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলে ফরিং শেখের জমির ভুট্টা খেয়ে ফেলে উজির মহম্মদের গরু। এনিয়ে বাপ ও ছেলের মধ্যে বিবাদ হয়েছিল। অভিযোগ উজির মহম্মদ মাঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঠে গেলে সেই সময় তাকে তার ছেলে ফরিং শেখ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আজ রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় উজির মহম্মদের। করনদিঘী থানার পুলিশ ছেলে ফরিং শেখকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/oMyEMGFaT5Y