পুরাতন মালদার নলডুবি এলাকায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ। যার কারনে নির্বাচন কেন্দ্রে পৌছাতে পারলনা বিরোধী দলের কোন কর্মী সমর্থক। এমন অভিযগে তোলপাড় হল পুরাতন মালদা ব্লকের নলডুবি এলাকা। অভিযোগ এদিন পঞ্চায়েত ভোটে নির্বাচনে ভোট দিতে যায় এলাকার কংগ্রেস ও বিজেপির কর্মী সমর্থকরা। কিন্তু রাস্তায় তৃণমূলের কর্মীরা তাদের পথ আটকায় ও প্রানে মারার হুমকি দেয় বলে অভিযোগ। আরও অভিযোগ তৃণমূলের কর্মীরা একমাত্র তৃণমূলকে ভোট দিলে তবেই যেতে দেবে বলে জানিয়েছে বলে দাবী করেন বিজেপির সমর্থকেরা। এক কথায় তৃণমূলের এই সন্ত্রাস মাত্রা ছাড়িয়েছে বলেও দাবী করেন কংগ্রেসের বেশ কিছু ভোটার।
এবিষয়ে কংগ্রেসের মহিলা থেকে তার কর্মী সমর্থকরা অভিযোগ করে বলেন, তৃণমূল এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। বুথে যাওয়ার পথে তাদের মহিলা কর্মীদের ধর্ষণ করার হুমকি দেওয়া হচ্ছে, সেই সঙ্গে গায়ের কাপড় ধরে টানছে, ভোটারদের যেতে দিচ্ছেনা। সন্ত্রাস চরম মাত্রা ধারন করেছে।
এদিকে এই ঘটনায় বিজেপির এক মহিলা কর্মী জানায়, তারা ভোট দিতে পারছেন না। কারন তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের উপর আক্রমণ করছে। বলছে ভোট দিলে তৃণমূলকে দিতে হবে না হলে না হলে দিতে দেবে না।
এদিনের এই ঘটনায় এক বিজেপি নেতা হারাধন চৌধুরী বলেন, তৃণমূলের গুন্ডা বাহিনী হঠাৎ করে বুথে ঢুকে পড়ে, সমস্ত কিছু লন্ড ভন্ড করে দেয়। আমরা সকলেই বুথ থেকে বেড়িয়ে আসি। এরপর সকলে বাইরে এসে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য বলে, না হলে হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/2CAB7uMDgBs