দিনের পর দিন যেভাবে বিজ্ঞান এগিয়ে চলেছে। তাতে করে আগামীদিনে স্কুল, কলেজ ও ছাত্র ছাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। তার সাথে বিজ্ঞান চর্চার সাথে আমাদের বাংলা মাতৃ ভাষার অতুলনীয় সম্পর্ক। সেই কারনে বিজ্ঞান সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবগতি করা জন্য পদার্থ বিদ্যার উপরে আলোচনা চক্রের আয়োজন করা হল। শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজের ব্যবস্থাপনায় ও কলকাতার অনুরণন বিজ্ঞান সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় । আজ এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ অধ্যাপক ডা: পীজুষ কুমার দাস, অনুরণন বিজ্ঞান বিভাগের ডা: বিধান কুমার ভৌমিক,অনুরণন VECC. বিজ্ঞান ডা: দেবাশিষ ভৌমিক ও ডা: ডীর্থ সান্যাল, কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ডা: চন্দন রায় ও ডা: দেবাশিষ ভৌমিক সহ আরো অনেকে। এদিনের আলোচনা চক্রে দুই দিনাজপুরের তিনটি কলেজ ও কালিয়াগঞ্জের চারটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে। এদিনের বিজ্ঞান ভিত্তিক আলোচনা চক্রে ছাত্র ছাত্রীদের উৎসাহতা ছিল ভালো।
কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ডা: পীজুষ কুমার দাস জানান, বিজ্ঞান সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবগত করতে এবং বিজ্ঞান চর্চার দিকে যাতে ছাত্র ছাত্রীরা এগিয়ে আসে সেই কারনে কলকাতার অনুরণন বিজ্ঞান সোসাইটির উদ্যোগে কালিয়াগঞ্জ কলেজে বিজ্ঞানের সাথে সাথে পদার্থ বিদ্যার উপরে আলোচনা চক্রের আয়োজন করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/B0Ov57nbb3E