উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুরের ভোট দান প্রক্রিয়াকে অসংবিধানিক বললেন বিজেপি রাজ্য নেতা

আদালতের চুড়ান্ত রায় বেরনোর আগে কেন তড়িঘড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলো ব্লক প্রশাসন চত্বরে? এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার সকালে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে বললেন বিজেপি রাজ্য নেতা প্রদীপ সরকার। তিনি বলেন, গত বুধবার এবং বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা প্রতিটি ব্লকে ব্যালোট ভোট দান প্রক্রিয়া শুরু হয়েছে, যা সম্পূর্ন অসংবিধানিক। এই প্রক্রিয়া বন্ধ রাখা হোক ও গৃহীত ভোট বাতিল করা হোক-এই মর্মে কালিয়াগঞ্জের ১৯নং জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী সবিতা সরকার e-mail মাধ্যমে তাদের অভিযোগ জানিয়েছেন কালিয়াগঞ্জের বিডিও অফিসে এবং রায়গঞ্জ মহকুমা শাসক এবং রাজ্য নির্বাচন কমিশনে। প্রদীপ বাবু অভিযোগ করে বলেন নির্বাচন কমিশন কত্তৃক ঘোষিত ভোটের দিন উচ্চ আদালত চুড়ান্ত সীকৃতি দেওয়ায় কি ভাবে ব্যালট ভোট গ্রহণ পক্রিয়া সম্ভব করা যায়। এটি আদালতের অবমানোনা। ই-মনোনয়ন বৈধতা পাবার ফলে স্কুটনি ও উইথড্রল না হওয়া পর্যন্ত ভোট শুরু করা সম্পূর্ন অবৈধ এবং অসংবিধানিক। তিনি আরো বলেন এই অবৈধ ভোট পক্রিয়া বন্ধ রাখা হোক নচেৎ তারা বিষয়টি আদালতের নজরে আনতে বাধ্য হবেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/YxyIkXmSRos