দক্ষিনদিনাজপুর

বিজেপি দলটি কর্মী সমর্থকদের, জন সভায় বললেন বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয়

পঞ্চায়েত নির্বাচনের প্রচার করতে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলায় এলেন বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয়। এদিন তিনি বালুরঘাটের কামারপাড়া হাটখোলা এলাকায় এক নির্বাচনী জনসভা করেন। এই জনসভায় বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয় ছাড়াও হাজির ছিলেন জেলা বিজেপির পর্যবেক্ষক সঞ্জীব মিশ্র, বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্ব। মঞ্চে উঠেয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কড়া ভাষায় আক্রমণ করেন। সেই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী বলেন, বিজেপি এমন একটি দল যা তার কার্যকর্তারা চালায়, সেখানে কংগ্রেস ও তৃণমূলের আগামী দিনের সভাপতি কে হবে তা সকলেই জানেন। কিন্তু বিজেপির কে হবে তা কেউ বলতে পারবে না। তার কারন একটায় এই দলে কোন পরিবার বাদ নেই, আছে কার্যকর্তাদের হাতে তৈরি হওয়া একটি দল।