শ্বশুরের এক শতক জমি দখল নিয়ে দুই জামাই-এর মধ্যে বিবাদ। যার ফলে এক জামাইকে খুন হতে হল আরেক জামাই-এর হাতে। এমন চাঞ্চল্য কর ঘটনায় শোরগোল পড়েছে মালদার চাঁচলের ভগবতীপুর পূর্বপাড়ায়।
ঘটনায় মৃত ওই জামাই-এর নাম জাকির হোসেন। বয়স 40 বছর। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
পরিবার সূত্রে জানা যায়, এদিন রাতে জাকির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আরেক জামাই মিঠুন শেখ। গ্রামের এক নির্জনস্থানে দুইজন উপস্থিত হতেই মিঠুন জাকিরের বুকের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। তার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্ত পালানোর চেষ্টা করে সেই সময় বাধা দেয় গ্রামের আরেক বাসিন্দা স্বপন দাস। তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মিঠুন শেখ। এমন চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল পড়েছে মালদার চাঁচলের ভগবতীপুর পূর্ব পাড়ায়। এরপর গ্রামবাসীরা মিঠুনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। চাঁচল থানার পুলিশ মিটুন শেখকে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে শুরু করেছে।
এই ঘটনায় মোজাম্মেল হক নামে এক গ্রামবাসী জানায়, মৃত শ্বশুর তসলীম শেখের এক শতক জমি দখল নিয়ে দুই জামাই এর মধ্যে বিবাদ চলছিল। যার ফলে এক জামাইকে খুন করলো আরেক জামাই।
এই ঘটনায় আহত স্বপন দাস জানায়। তারা চিৎকার শুনে বাড়ির বাইরে দাড়িয়ে ছিল। সেই সময় মিঠুন এসে তাকে চাকু মেরে পালিয়ে যায়। যদিও পরে গ্রামবাসীরা তাকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।
এবিষয়ে ঘটনায় মৃত ওই ব্যক্তির স্ত্রী মোসলেমা বিবি অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানান। সেই সঙ্গে তিনি বলেন, জায়গা নিয়ে তার স্বামীর সঙ্গে মিঠুনের দীর্ঘদিনের বিবাদ। যার কারনে বহু দিন ধরে মিঠুন শেখ তার স্বামীকে খুন করার হুমকি দিন বলে তিনি দাবী করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/mNU7G8V8ECI