মালদা

মৃত তৃণমূল কর্মীর পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা

তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে খুন। অভিযোগের তীর সিপিএম কংগ্রেস জোটের বিরুদ্ধে। মৃত তৃণমুল কর্মীর নাম নয়ন মন্ডল। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার শ্রীপুর ২ নং গ্রামপঞ্চয়েতের কুমারগঞ্জ এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

পরিবারের তরফে জানা যায়, এদিন রাত্রি বেলা এলাকার তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ প্রার্থী সেতারা বিবি ও গ্রামপঞ্চায়েত প্রার্থী সেরিনা বিবির হয়ে প্রচার করে বাড়ি ফিরে আসে নয়ন মন্ডল। এরপর স্থানীয় বাজারে যান বাজার করতে। সেই সময় তাকে লক্ষ্য করে কংগ্রেস ও সিপিএম জোটের কর্মী আব্দুল কুদ্দুস, সাদেক আলী(কালু), মাসুদ আলম তার পথ আটকায় ও তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। এতে রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পরে নয়ন মণ্ডল। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ নয়নকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষনা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়ে রয়েছে। তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।

এই ঘটনায় মৃত ওই তৃণমূল কর্মীর ভাই বিশু মণ্ডল অভিযোগ করে বলেন, দাদা বাজার থেকে আসার সময় তাকে গুলি করে এলাকার বেশ কয়েকজন সিপিএম ও কংগ্রেস কর্মী। 

ঘটনায় এলাকার এক গ্রামবাসী খুরসিদ আলম বলেন, বেশ কিছু দিন ধরে নয়ন মণ্ডলকে হুমকি দিচ্ছিল এলাকার সিপিএম-কংগ্রেস জোটের দুষ্কৃতিরা। সেই মতো এদিন বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই তৃণমূল কর্মীকে গুলি করা হয় বলে তিনি দাবী করেন।

ঘটনার খবর পেয়ে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যর নারী ও শিশু সমাজ কল্যান মন্ত্রী শশী পাঁজা ও অতিন ঘোষ। শশী পাঁজা বলেন আমরা মৃত কর্মীর পরিবারের সাথে রয়েছি। এই ধরনের নগ্ন ও খারাপ রাজনীতিকে আমরা খন্ডন করি।

মেয়র পারিষদ অতিন ঘোষ বলেন, ২০১৬ সালে জোট বেঁধেছিল। যা সেই সময় ব্যার্থ হয়েছিল। তাই এরা হতাশাগ্রস্থ হয়ে তারা এই কাজ করছে। পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে বিরোধীরা এ ধরনের কাজ করছে বলে দাবী করেন তিনি।

যদি তৃণমূলের তরফে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী করেন উত্তর মালদার সাংসদ মৌসম নূর। তিনি অভিযোগ করে বলেন, পুলিশ সঠিক তদন্ত করুক, তাহলেই বুঝতে পারবে কারা জড়িত। কিন্তু  তৃণমূল নিজেরায় খুন করছে। সন্ত্রাস করছে। আমার কমপ্লেন করছি কাজ হচ্ছেনা। কিন্তু ওরা কমপ্লেন করলেই আমাদের অ্যারেস্ট করছে। এটা দ্বিচারিতা নয়তো কি? আগে নমিনেশন জমা দিতে আটকাতও এখন মানুষকে ভয় দেখানোর জন্য এমনটা করছে বলে দাবী করেন তিনি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/I5vXkV1EyBI