দক্ষিনদিনাজপুর

ছাপ্পা ভোটে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙচুর

ভোট পরবর্তী হিংসা বালুরঘাট শহর লাগোয়া খিদিরপুর এলাকায়। রাতের অন্ধকারে ভেঙ্গে দেওয়া হল বি জে পি প্রাথীর বাড়ি সহ আরও চারটি বাড়িঘর। অভিযোগ সোমবার পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকায় ছাপ্পা ভোটের অভিযোগে ব্যালট বাক্স পুড়িয়ে দেয় এলাকার জনসাধারণ। সেই সময় দুষ্কৃতিরা কিছু না বললেও ঐ ঘটনা কে কেন্দ্র করে রাতে তারা ওই বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালায়। অভিযোগ বিজেপি প্রার্থী ও সমর্থকদের বাড়ি ভাঙচুর করার পর লুটপাট চালায় দুষ্কৃতিরা। ঘটনায় চারটি বাড়ি ভাঙ্গচুর করা হয়েছে বলে অভিযোগ।  

এবিষয়ে স্থানীয় বাসিন্দা রিনা সেন জানান, এদিন দুপুরে শাসক দলের ছাপ্পা ভোটের কারণে গণ্ডগোল শুরু হয়। যার পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে ব্যালট বাক্স পুড়িয়ে দেয়। এরপর রাতের অন্ধকারে ওই দুষ্কৃতিরা পুনরায় ফিরে এসে ওই বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতিরা তাদের বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ। তারপর তারা প্রাণের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/hH3D3uSXyYk