মালদা

মনে আতঙ্ক, চোখে অজানা ভয় নিয়ে ভোট কেন্দ্রে রওনা দিলেন ভোট কর্মীরা

আতঙ্ক নিয়ে ভোট কর্মীরা ভোটগ্রহণ কেন্দ্রে যাচ্ছে। মালদা জেলাতে এমনই ছবি ধরা পড়লো ডিসিআরএ। যদিও জেলার প্রশাসনিক কর্তারা অভয় দিচ্ছেন নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা রয়েছে। কোন স্থানে অশান্তির পরিবেশ নেই। জেলার পুলিশ সুপার জানান বাইরে থেকে প্রায় দুই হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে জেলার ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে। সিকিমের পুলিশও টহলদারি দিচ্ছে এলাকায়। রিটারিং অফিসার জানান ভারত বাংলাদেশ সীমান্ত ও বিহার ঝাড়খন্ড সীমান্তেও কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। তাই ভয়ের কিছুই নেই।

         এবিষয়ে ভোট কর্মীরা বলেন, কিছুটা হলেও তারা আতঙ্কিত। ভোট করাতে গেলে একটু তো চাপ থাকবেই। তবে দীর্ঘক্ষণ কেটে গেলেও তারা তাদের সিকিউরিটির কোন খোঁজ পাচ্ছেন না। তবে কি হবে সেটা নিয়েই মনের মধ্যে এক আশঙ্কা রয়েছে কর্মীদের।

          তবে এবিষয়ে ইংরেজ বাজার ব্লকের বিডিও দেবর্ষি মুখার্জি বলেন, মালদা জেলায় তেমন কোন রাজনৈতিক প্রতিহিংসার খবর নেই। এখানে প্রায় শতকরা ৯৮ % নমিনেশন জমা পরেছে। যার কারনে তাদের আশা এবারের নির্বাচনে জেলায় তেমন কোন সমস্যা দেখা দেবে না বলে তাদের আশা। যদিও বেশ কিছু জায়গায় অতিরিক্ত পুলিশ বল মতায়েম থাকবে বলে তিনি জানান।

         এদিকে জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ বলেন, এই নির্বাচনে বাইরে থেকে প্রায় দুই হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে জেলার ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে। সিকিমের পুলিশও টহলদারি দিচ্ছে এলাকায়।

বিস্তারিত জানাতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/zIZJb78t7VY