মালদা

ঝাড়খন্ড রাজ্যের পাকুর জেলায় নাবালিকাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা

এক নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করার চেষ্টা। প্রেমিকের এই প্রস্তাবে রাজী না হওয়ায়, নাবালিকার গায়ে অ্যাসিড ঢাললো প্রেমিক। রবিবার এই ঘটনাটি ঘটে ঝাড়খন্ড রাজ্যের পাকুর জেলায়। 

জানা যায়, ঝাড়খন্ড রাজ্যের পাকুর জেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার এক নাবালিকাকে বেশ কিছু দিন ধরে এলাকার মধু মণ্ডল নামে এক যুবক উত্যক্ত করত। এদিনও ওই যুবক ওই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করার চেষ্টা করে বলে অভিযোগ। যদিও ওই নাবালিকা বিয়ে করতে অস্বীকার করায় প্রথমে অ্যাসিড গায়ে ঢেলে দেয় মধু মণ্ডল। এরপর তার মুখ বেঁধে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে প্রেমিক বলে অভিযোগ। ওই নাবালিকার চিৎকারে ছুটে আসেন এলাকার মানুষজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে ঝাড়খন্ড থানার পুলিশ।

এই ঘটনায় ওই নাবালিকার পিতা অভিযোগ করে বলেন, মেয়েকে ধর্ষণ করেছে বেচন মণ্ডলের ছেলে মধু মণ্ডল। মেয়ে তাকে শুধু জানায় অভিযুক্তকে শাস্তী দেওয়ার জন্য বাবার কাছে আর্জি জানায়।

এবিষয়ে ঝাড়খন্ড প্রশাসনের এক আধিকারিক দিলিপ কুমার ঝা জানান, ঘটনায় ঝাড়খন্ড প্রশাসন বেশ উদ্বিগ্ন। এরজন্য এতো রাতে ওই নাবালিকাকে বাচানর সমস্ত প্রচেষ্টা করা হচ্ছে। ঝাড়খন্ড সরকার এরজন্য যথাযথ ব্যবস্থা নিবে বলে তিনি আশ্বাস দেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/Z5qhqbr2LsQ