উত্তরদিনাজপুর

তৃণমূলের গোষ্ঠী দন্ধের জেরে ফাকা পড়ে রইল মন্ত্রীর জনসভা

তৃনমূলের গোষ্ঠী দন্ধের জেরে ফাকা পড়ে রইল জনসভার মাঠ। মঞ্চ উঠেও নেমে চলে গেলেন মন্ত্রী গৌতম দেব। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জে। এরপর ক্ষুদ্ধ মন্ত্রী যোগ দিতে চলে যান অন্য একটি জনসভায়।

           স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে জেলাপরিষদ প্রার্থী অর্জুনা বেগম সহ অন্যান্য তৃনমূল কংগ্রেস প্রার্থীদের  সমর্থনে প্রচার করতে ইসলামপুর ব্লকের রামগঞ্জের কাচনা মাঠে আয়োজিত এক জনসভায় যোগ দিতে আসেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। জনসভায় মাঠের পাশে এক বাড়িতে দীর্ঘক্ষন অপেক্ষা করার পরেও জনসভায় লোক আসেনি। জন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী এবং চোপড়ার বিধায়ক হামিদুল রহমান প্রমুখ। এরপর প্রায় ফাঁকা মাঠের মঞ্চে উঠে জনতার জন্য অপেক্ষা করতে থাকেন মন্ত্রী। তবুও লোক সমাগম না হওয়ায় সভা না করেই মঞ্চ থেকে নেমে চলে যান মন্ত্রী গৌতম দেব।  যদিও পরে অনেক কর্মী সমর্থকই জমা হন সেই সভায়।

          এবিষয়ে স্থানীয় তৃনমূলের এক বিক্ষুব্ধ নেতা শ্যামল খারক জানায়, এলাকায় বিগত নির্বাচনে জয়ী সদস্যরা এবারে দলের টিকিট না পাওয়ায় বিক্ষুদ্ধ হয়ে নির্দল হিসাবে দাঁড়িয়েছে। মূলত গোষ্ঠী দন্ধের জেরেই এদিনের জনসভায় তৃনমূল কর্মী সমর্থকেরা আসেননি বলেই তৃনমূলের একটি অংশের দাবী।

বিস্তারিত জনাতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/W4gDPsk4ydc