উত্তরদিনাজপুর

মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের ছবিতে কুরুচিকর মন্তব্য। রায়গঞ্জ থানায় বিবেক নাথের নামে অভিযোগ দায়ার

মালদার পর এবার উত্তর দিনাজপুর জেলায় ঘটল একই কান্ড। প্রধান মন্ত্রীর পর এবার পশ্চিমবঙ্গরে মুখ্যমন্ত্রীর পালা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্পর্কে সোসাল মিডিয়ায় (ফেসবুকে)  বিবেক নাথ নামে এক ব্যক্তি কুরুচিকর মন্তব্য করায় উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ থানায় এফ আই আর দায়ের করলেন জেলা তৃনমূল শ্রমিক সংগঠনের নেতা কৌশিক দে। পুলিশ কৌশিক বাবুর অভিযোগের ভিত্তিতে IT ACT 66A ধারায় মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
 

১২মে মালদার এক কার্টুনিস্ট জনৈক সঞ্জীব হালদার তার নিজস্ব ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রীর প্যাডে প্রধানমন্ত্রী স্বক্ষর করা অশোক স্তম্ভ লাগানো একটি চিঠি পোষস্ট করেন। চিঠিতে দাবি করা হয় প্রধানমন্ত্রী সরাসরি তাকে চিঠিটি পাঠিয়েছেন। চিঠির বক্তব্য যে ১৫লক্ষ করে টাকা দেশের মানুষকে দেওয়ার কথা ছিল। সেই টাকা দিতে পারছি না।  বিদেশ সফরে টাকা খরচ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করার অভিযোগে বিজেপির পক্ষ থেকে মালদার ইংরেজবাজার থানায় মালদা জেলার বিজেপি নেতা মানবেন্দ্র নাথ চক্রবর্তী একটি অভিযোগ দায়ের করেন।

এরপর আবার ১৯মে রায়গঞ্জের বাসিন্দা তৃনমূল শ্রমিক সংগঠনের নেতা কৌশিক দে বৃহস্পতিবার তার ফেসবুক সার্চ করতে গিয়ে দেখেন বিবেক নাথ নামে এক ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নামে ছবি দিয়ে কুরুচিকর মন্তব্য পোস্ট করেছেন। যা এতটাই অশালীন ভাষায় বর্ননা করা যায়না। সমগ্র নারী সমাজকেই চরম অপমান করছে বিবেক নাথ। এর বিরুদ্ধেই প্রতিবাদ জানাতেই রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন কৌশিক বাবু।