নির্বাচন ঘোষণার পর এরাজ্যে ৪২ জন খুন হয়েছে। বহু মানুষ আক্রান্ত হয়েছে। এখনো কিছু মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এরাজ্যে যা হয়েছে তাতে সারা ভারতবর্ষে এরাজ্যের মাথা হেট হয়ে গিয়েছে। কয়েকদিন আগে কর্ণাটকে নির্বাচন হল একটাও মৃত্যু হয়নি। বিহারের নির্বাচনেও কিছু হয়নি। আমাদের রাজ্যে নির্বাচনে ৪২ জনের মৃত্যু হল। তাতে পুলিশ কর্মী থেকে শুরু করে ছাড় পাননি প্রিসাইডিং অফিসারও। নিজেদের মধ্যে সংঘাতে প্রাণ গিয়েছে। এই ধরনের গণতন্ত্র আমরা চায় না। রবিবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পঞ্চায়েত ভোটের দিন গুলিবৃদ্ধ মালদার মালতিপুর এর তজির আলীকে দেখতে এসে একথা বলেন সিপিএম নেতা রবিন দেব।
এবিষয়ে সিপিএম নেতা রবিন দেব আরো বলেন, যেভাবে ভোট হয়েছে তাতে শীর্ষ আদালত স্তম্ভিত। এর আগে এই রাজ্যে সর্বোচ্চ ১১ শতাংশ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল এবার তা সব রেকর্ড ছাড়িয়ে গেছে ৩৪% প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এটা কখনো হতে পারে না বলে জানিয়েছেন তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/wfRS9mHS8Qw