মালদা

মুম্বাই থেকে চুরি হওয়া সোনার গহনা পুলিশ উদ্ধার করল কালিয়াচক থেকে

২৫ - ০৫ -২০১৭ তারিখ মহারাস্টের নিউ মুম্বাইয়ের খড়গার স্টেশন এলাকার বাসিন্দা মেঘজি ঘোলার বাড়িতে থেকে চুরি হওয়া সোনা ও চাদির ঘনা উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনি জনকে। ধৃতদের বাড়ি কালিয়া চকের কুশাবাড়ি এলাকায়।
           জানা যায়, মহারাস্ট্রের বাসিন্দা মেঘজি ঘোলার বাড়িতে  বাড়ি নির্মাণের মিস্ত্রি হিসেবে কালিয়াচকের দুই যুবক কাজ করতে যায়। বেশ কিছু দিন কাজ করার পর হথাৎ ওই দুই যুবক কাজে আসা বন্ধ করে দেয়। বাড়ি মালিক খোঁজ নিয়ে দেখে তার ঘড় থেকে বেশ কিছু সোনা ও চাদির গহনা চুরি গেছে। এরপর তিনি মুম্বায়ের পার্শ্ববর্তী এলাকার থানায় লিখিত অভিযোগ দায়ার করেন। অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ ধৃতদের খোঁজ শুরু করে। এরপর মুম্বাই পুলিশ ও কালিয়াচক থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়। 
           এরপর ওই দুই যুবকের খোঁজ পাই পুলিশ। তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মুসাব্বার সেখ (২১) দিলদার হোসেন (২৩) বাড়ি কালিয়াচকে থানার গয়েসবাড়ি নয়া বস্তির বাসিন্দার তার। মুসাব্বারকে জীগ্যাসা বাদ করলে সে জানায়, চুরি করা সমস্ত গহনা তার মামা বাবর আলির বাড়িতে রাখা আছে তার বাড়ি কালিয়াচক থানার অন্তগত জামির ঘাটার  কুশাবাড়ি ডাঙা এলাকায়। উদ্ধার হয়েছে ১২১ গ্রাম সোনার অলংকার ও ৫৬ গ্রাম চাদির জিনিস। বাকি জিনিস পেলেও তার মধ্যে একটি গহনা পাওয়া যায়নি। ধৃত ৩ জনকে কালিয়াচক থানার পুলিশ আজ মালদা জেলা আদালতে পেশ করে, সূত্রের খবর, মঙ্গলবার  ধৃতদের মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে।