ফিফা অনুর্ধ ১৭ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ভারত। এরাজ্যেও যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল সহ একাধিক ম্যাচ। রাজ্যের এই সন্মান ও মর্যাদাকে অক্ষুন্ন রাখতে রাজ্য সরকার সবকটি জেলায় আগামী ৯ ও ১০ আগস্ট ফুটবল বিতরণ কর্মসূচী গ্রহন করেছে।এই কর্মসূচী প্রচারের উদ্দেশ্যে আজ উত্তর দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত ট্যাব্লো সহকারে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সুদৃশ্য এই পদযাত্রা রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে বিদ্রোহী মোড়ে শেষ হয়। এই পদযাত্রার নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার শ্যাম সিং। মিছিলে অংশগ্রহন করেন উত্তর দিনাজপুর জেলাশাসক আয়েষা রানী সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা, ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ সমস্ত কাউন্সিলারগন। রায়গঞ্জের প্রায় সবকটি স্কুলের ছাত্র-ছাত্রী সমন্বয়ে সুদৃশ্য এই পদযাত্রায় অংশ নেন জেলার সর্বস্তরের মানুষ।
উত্তরদিনাজপুর