"প্লাস্টিক বর্জন করুন, আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখুন"-এই শ্লোগান নিয়ে অভিযান করল ধিরেন্দ্রনাথ সাহা বিদ্যালয়ের পড়ুয়ারা। সর্বমঙ্গলা পল্লির মহেশ মাটিতে ধিরেন্দ্রনাথ সাহা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ স্কুলের দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্ররা। এই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে প্লাস্টিক বর্জন অভিযান করে মালদা নেতাজী মার্কেটে। এই অভিযান চলে দুপুর ১২টা থেকে।
জানা যায়, এই অভিযানের মূল উদ্দেশ্য প্লাস্টিক বর্জন করে আমাদের পরিবেশকে দূষণমুক্ত করা, এর পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা। এই স্কুলের প্রধান শিক্ষক অসীম বারী জানান, আমরা পরিবেশকে দূষণমুক্ত ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এই প্লাস্টিক অভিযানের উদ্যোগ নিয়েছি। পণ্য বিক্রেতা ও ক্রেতা দুই পক্ষই প্লাস্টিক ব্যবহার যাতে না করে তার অনুরোধ করছি। ক্রেতারা যেন কাপড়ের বা চটের ব্যাগ ব্যবহার করে তার অনুরোধ করছি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/M-4Ic_jljNs