উত্তরদিনাজপুর

মালদার কালিয়াচকের জনসভার পর উত্তর দিনাজপুর জেলার ইটাহারে শুভেন্দু ও মদন মিত্র

রোদ বৃষ্টি বর্ষা রাজ্যে একমাত্র ভরসা মমতা বন্ধ্যোপাধ্যায়। রাজ্যে দরকার নেই হনুমান বাহিনীর পাশপাশি কংগ্রেস ও সিপিএমকে। এই ভাবে শ্লোগান তুলে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের প্রচার পর্ব শুরু করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা জেলার অবজারভার শুভেন্দু অধিকারি।

         এদিন তিনি মঞ্চে উঠে অভিযোগ করে বলেন, নমিনেশনের দিন থেকে সন্ত্রাস সন্ত্রাস বলে চেচাচ্ছে। বিরোধী দল বাইরে থেকে ভাড়া করে গুন্ডা এনে সন্ত্রাস চালাচ্ছে। কালিয়াগঞ্জের মাটিকেউ রক্তাক্ত করেছে বিজেপি, সিপিএম ও কংগ্রেস। আর তৃণমূলকে বদনাম করছে। গত বিধানসভা নির্বাচনে কেন্দ্র থেকে বাহিনী নিয়ে এসেও তৃণমূলকে থামাতে পারেনি। এবারও পারবে না।

         অপর দিকে প্রাক্তন পরিবহন তথা ক্রিড়া মন্ত্রী মদন মিত্র বলেন, এখন শুধু হিন্দু খেলও, আদিবাসী খেল। এরা কি তাস ? তবে এই নির্বাচনে সিপিএম কংগ্রেস জোট হয়েছে। তবে তারা কিছুই করতে পারবে না। সেই সঙ্গে তিনি বলেন কেন্দ্র সরকারের টাকা নেই তাই লাল কেল্লা ডালমিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যে রয়েছে ভারত বলে তিনি দাবী করেন।