মালদা

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জেলা জুড়ে পালন করা হল

 


জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে "সংহতি দিবস" উপলক্ষে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়ের নেতৃত্বে এক পদযাত্রার আয়োজন করা হয় মালদায়।
 আজ এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার প্রতিভা সিং, তৃণমূলের  যুব নেতা অম্লান ভাদুরি, ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, কাউন্সিলার শুভময় বসু, বিশ্বজিত মণ্ডল, রাম প্রবেশ মণ্ডল, দেবপ্রিয় সাহা, সুমলা আগারয়াল এছাড়াও অন্যান্যরা। মালদার কলেজ ময়দান থেকে বেড়িয়ে রবীন্দ্র এভিনিউ থেকে গোটা শহর পরিক্রমা করে ফোয়ারা মোড়ে আসে সেখানে জন সভা করে। মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় জানান, ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে একটি দাঙ্গা শুরু হয়েছিল সেই দিনকে স্মরন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আজ এই দিনটি পালন করা হচ্ছে সারা জেলা জুড়ে।   
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/1RvI5OKyfAg