উত্তরদিনাজপুর

তৃনমূলের সন্ত্রাস, পুলিসের নিস্কৃয়তার বিরুদ্ধে জোট প্রার্থী ও সমর্থদের অবরোধ

তৃনমূলের সন্ত্রাস, পুলিসের নিস্কৃয়তা ও বিরোধী দলের সমর্থকদের বিনা অপরাধে পুলিশি গ্রেফতারের প্রতিবাদে ১০ নম্বর রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল কংগ্রেস-সিপিএম জোট প্রার্থী ও সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার হেমতাবাদ এলাকায়। অবরোধের জেরে এই রাজ্য সড়কে বেশ যানজটের সৃষ্টি হয়। পরে হেমতাবাদ থানার পুলিশ এসে আলোচনার মধ্য দিয়ে অবরোধ তুলে দেয় বলে খবর।

         এই বিষয়ে জোটের অভিযোগ, উত্তর দিনাজপুর জেলা জুড়ে পুলিসের সহযোগীতা নিয়ে জোট প্রার্থী ও তাদের সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতিরা। কিন্তু হেমতাবাদ থানার পুলিশ উল্টে জোট কর্মীদের তুলে নিয়ে গিয়ে জামিন অযোগ্য ধারায় মামলা রজু করছে। এরই প্রতিবাদে হেমতাবাদে বিডিও অফিসের সামনে ১০ নম্বর রাজ্য সড়ক অবরোধে নেমেছেন তারা।