মালদা

শিশু বিকাশ সেবা প্রকল্পে শিশুদের জন্য একটি শিশু আলয় উদ্বোধন করা হল ওল্ড মালদায়

পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের জামাইপাড়াতে শিশুদের সার্বিক বিকাশের লক্ষে মালদা জেলা শিশু আলয়ের কার্যক্রমের উদ্বোধন হয়ে গেল শনিবার। শিশু বিকাশ এই আলয়ের পরিচালনা করবেন আই সি ডি এস কর্মীরা। আজ এই ভবনের উদ্বোধন করেন মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক আর ভিমলা, পুরাতন মালদার বিডিও নরোত্তম বিশ্বাস, মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস সহ আরও অনেকে। 

        ওল্ড মালদা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের এই ভবন উদ্বোধন করতে এসে মালদা জেলা শাসক জানান, শূন্য থেকে পাঁচ বছর বাচ্চাদের বিকাশের জন্য এই সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। যেন আগামীতে শিশুরা আরও নতুন কিছু শিখতে পারেন এবং তাদের যতটা সম্ভব ভালো পরিবেশ ও পরিকাঠামো প্রদান করা।      
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/LUPrpZV34X4