মালদা

মালদার বামনগোলা ব্লকের একাধিক অংশ জলের তোলায়। চলছে গ্রামবাসীদের উদ্ধার করার কাজ

বামনগোলা ব্লকের বেশী ক্ষতিগ্রস্থ তিনটি গ্রাম পঞ্চায়েত মদনাবতি অঞ্চল, গোবিন্দপুর মহেশপুর অঞ্চল, চাঁদপুর অঞ্চল ও কিছু পরিমান ক্ষতি হয়েছে জগদলা অঞ্চল। বেসরকারী মতে প্রায় ২০ হাজার বানভাসী পরিবার সরকারি মতে জানানো হয়েছে আট থেকে নয় হাজার লোক ডাঙ্গাতে আশ্রয় নিয়েছে। ক্ষতি হয়েছে বহু কৃষি ফসলের। এখনো কিছু লোক জলবন্দী হয়ে আছেন। সরকারের পক্ষ থেকে উদ্ধারের জন্য বেশ কয়েকটি ভুটভুটি চালিত বড় নৌকা নামানো হয়েছে। এন আর এফ কর্মীরা স্পীড বোট নিয়ে নেমেছেন। বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, দোকানদাররা মানুষ, হাসপাতাল কর্মী ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি অঞ্চল প্রধানরা বিভিন্ন ত্রান সামগ্রী সকলের পক্ষ থেকে মুড়ি, চিড়া, গুর, খিচুরি, কাপড়, ত্রিপল বিলি করছেন। বানভাসিরা কেউ রাস্তার ধারে কেউ স্কুলে আশ্রয় নিয়েছেন। প্রায় চারদিন ধরে জলবন্দি হয়ে আটকে আছেন তারা।

            গ্রামবাসীদের অভিযোগ তারা সরকারি সাহায্য পাচ্ছে না। বিডিও শুভঙ্কর মজুমদার জানিয়েছেন ৯০ শতাংশ উদ্ধার কাজ করা হয়েছে। মুড়ি, চিড়া, গুর, খিচুরি, কাপড়, ওষুধ, ত্রিপল দেওয়া হচ্ছে। আগামীতে আরও দেওয়া হবে বলে তিনি জানান।