মালদা

পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ৩৫ তম মালদা জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল মালদায়


মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ও মালদা জেলা শিশু ক্রীড়া পরিচালন সমিতি উদ্যোগে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ৩৫ তম মালদা জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল মালদায়। ৪ঠা ডিসেম্বর থেকে সোমবার ক্ষুদে খেলোয়াড়দের জেলা ক্রীড়াঙ্গনে আগমন, উচ্চতা পরিমাপ ও সম্বর্ধনা এবং ৫ই ডিসেম্বর মঙ্গলবার ক্রীড়া প্রতিযোগিতার শুভারম্ভ হয় মালদার বৃন্দাবনী ময়দানে। প্রাথমিক, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা(প্রাঃ) ও শিশু শিক্ষা কেন্দ্র(বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সহ) সমূহের ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এর চেয়ারম্যান আশিস কুণ্ডু সহ অন্যান্যরা। এদিন মশাল নিয়ে প্রথমে শহরে একটি র‍্যালি করা হয়। যা শহর পরিক্রমা করে এসে বৃন্দাবনী ময়দানে এসে শেষ করা হয়।      
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/tXRkU4JVqYs