সুস্থ্য শরীর, সুস্থ্ মন-সুস্থ্য সামাজীক জীবন, কারন শিশুরা হল আগামীদিনের ভবিষ্যত। সেই কারনে রাষ্ট্রীয় শিশু ও কিশোর স্বাস্থ্য প্রকল্পের অধিনে শুক্রবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠীত হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে। কালিয়াগঞ্জ ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধিন এই গোপালপুর প্রাথমিক স্কুলে এদিন ৭০জন ছাত্র-ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদের মধ্য দুই ছাত্রকে উন্নত চিকিৎসা জন্য রায়গঞ্জ ও কলকাতায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এই সরকারী স্বাস্থ্য কর্মসূচীর অধিনে চোখ, হার্টের সমস্যা কারনে দুই ছাত্রকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও বাকিদের ক্ষেত্রে তেমন কোন অসুখ নেই।
গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তড়িৎ বিকাশ ভদ্র জানিয়েছেন জাতীয় বিদ্যালয় স্বাস্থ্য কর্মসূচীর অধিনে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছে। ডাঃ অনিমেশ চন্দার নেতৃত্বে এদিন বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এতেই দুই ছাত্রের সমস্যা সামনে আসে। পড়াশুনার পাশাপাশি শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতেই এই সরকারী প্রক্লপ।একদিকে মিড ডে মিল মধ্যমে ছাত্র-ছাত্রীদের জন্য পুষ্টির ব্যবস্থা হচ্ছে অন্যদিকে জাতীয় স্বাস্থ্য কর্মসূচীর অধিনে স্কুলে স্কুলে স্বাস্থ্য শিবিরের মধ্যমে নিয়মিত ছাত্র -ছাত্রীদের শারীরিক অবস্থার নজর রাখা হচ্ছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4xsxDMNuKXQ