মালদা

স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল গাজোলের করকচ অঞ্চলের এক ব্যাক্তির

মদপান করা অবস্থায় স্নান করতে গিয়ে পুকুরে ডুবে মারা গেল এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে গাজোলের করকচ অঞ্চলে নিচপাড়া এলাকায়। মৃত ব্যাক্তির নাম
রঞ্জিত সিং।
        স্থানীয় সূত্রে জানা যায়, নিচ পাড়া এলাকার এক মহিলা দিল্লী যায় কাজের সূত্রে। সেখানে রাজসস্থানের বাসিন্দা রঞ্জিত সিং এর সাথে তার সাক্ষাৎ হয়। আজ থেকে প্রায় ১২ বছর আগে এই সাক্ষাৎ। তার পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। এরপর তার স্ত্রীর সাথে রঞ্জিত সিং গাজোলের করকচ অঞ্চলে এসে স্থায়ী ভাবে বসবাস করে। এদিন সকালে সে পুকুরে স্নান করতে যায়। তার স্ত্রী বাঁধা দেয় মদ্যপ অবস্থায় পুকুরে স্নান করতে যেতে। কিন্তু সে বাঁধা না মেনে পুকুরে  স্নান করতে যায়। এর পরেই ঘটে অঘটন। মদ্যপ অবস্থায় থাকায় নিজেকে
সামলাতে না পেরে পুকুরে ডুবে যায় সে। তার স্ত্রী স্থানীয়দের ডাকাডাকি করে রঞ্জিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মদপান করে অকালে মৃত্যু। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে।