মালদা

রানীকামাত এলাকায় সিপিএম প্রার্থীর প্রচার অভিযান

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝড় বেড়ে চলেছে মালদা জেলা সহ সারা রাজ্যে। সেই মতো বুধবার চাঁচল ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির ২২ নং আসনের বামফ্রন্টের প্রার্থী সাবিনা ইয়াসমিন এদিন রানীকামাত এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার কাজ সম্পন্ন করেন। এলাকার সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের হাল হকিকত জিঞ্জাসা করেন ও সেই সঙ্গে তাদের নানান সমস্যার কথা শোনেন। এদিনের পঞ্চায়েত সমিতি প্রার্থী সাবিনা ইয়াসমিন বামেদের গ্রাম পঞ্চায়েত প্রার্থী দানেশ আলিকে সাথে নিয়ে প্রচার পর্ব সারেন।

          এদিনের প্রচার কার্যে পঞ্চায়েত সমিতির ২২ নম্বরের প্রার্থী সাবিনা ইয়াসমিন জানান, তিনি নির্বাচনে জয়ী হলে এলাকার রাস্তা ঘাট ও পানীয় জলের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/VjSIp2amZnE