কাজের সুবাদে বাবা থাকে ভিন রাজ্যে, বাড়িতে সৎ মা। আর দিনের পর দিন সৎ মায়ের অত্যাচার বাড়তে থাকে, মানসিক অত্যাচারের সাথে সাথে শারীরিক অত্যাচারের মাত্রা বাড়তে থাকে এবং দিনের পর দিন ক্ষুদার্থ থাকতে থাকতে জীবনের বেচে থাকার চাহিদাটায় নষ্ট হয়ে গেছে বছর ১৮ এই মেয়ের। যখন অন্যান্য মেয়েরা জীবনের এগিয়ে যাওয়ার রাস্তা খোঁজে সেই সময় এই মেয়েকে খুজতে হচ্ছে আত্মহত্যার রাস্তা।
জানা গেছে, ওই মেয়ের বাড়ি ইংরেজবাজার থানার অন্তর্গত নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বুধিয়া গ্রামে। সোমবার সন্ধ্যা নাগাদ পুরাতন মালদা স্টেশনের কাছে ঘুরাঘুরি করছিল ওই মেয়ে। স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই মেয়েকে আটক করে। জিজ্ঞাসাবাদ করায় ওই মেয়ে জানায় বাবা ভিন রাজ্যে কাজ করে। বাড়িতে রয়েছে তার সৎ মা, তার ওপর অত্যাচার করে দিনের পর দিন খাবার খেতে দেয় না। তাই সে আজ আত্মহত্যা করার জন্য বাড়ি থেকে বেড়িয়েছে।
এরপর স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এসে ওই মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মেয়ের পরিবারের সাথে কথা বলে আজ ওই মেয়েকে মালদার হোমে পাঠায় মালদা থানার পুলিশ।
মালদা